দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৫ এএম
আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৫ এএম
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাহান্দার আলী মিয়া বলেছেন, 'স্বাধীনতার পর এই প্রথম শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার। কারন এ দেশের মেরুদন্ড হচ্ছে শিক্ষা। যে দেশে শিক্ষা নাই, সে দেশের মেরুদন্ড নাই।'
বৃহস্পতিবার(১৫ অক্টোবর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন,'আমাদের দেশ ১৭ বছর মেরুদন্ডহীন হয়েছিল। ১৭ বছরে অনেক জিপিএ ৫। অথচ বিশ্ববিদ্যালয়ের ভাইবা বোর্ডে গিয়ে ফুটবল বানান করতে পারেনি। ইতিহাস কথা বলে। আমরা সেই ইতিহাস থেকে সরে আসতে চাই। সেই ইতিহাস থেকে সরে আসতে আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে বড় বাজেট করেছেন।'
জাহান্দার আলী মিয়া আরও বলেন,'শিক্ষার্থীদের খেলার মাঠে ও লেখাপড়ার মধ্যে থাকতে হবে। কিশোর গ্যাং, মানব পাচার, ভূমিদস্যুতা, বাল্য বিবাহ, মাদকসহ বিভিন্ন অপরাধে যেন শিক্ষার্থীরা জড়িয়ে না পড়ে সে লক্ষ্যেই শিক্ষাখাতে বড় বাজেট করা হয়েছে।'
তিনি বলেন, 'বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র এক মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহারের বেশিরভাগ কাজ বাস্তবায়ন করেছেন। তাই আমাদের প্রধানমন্ত্রীর জন্য সকলে দোয়া করবেন।'
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আবু জাফর মোহাম্মদ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব মো. সোহেল রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী এমপি মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, ভূমিদস্যুতা, মানব পাচারের ভয়াবহতা তুলে ধরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সজাগ থাকার আহব্বান জানান।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team